1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ঝালকাঠিতে খাল থেকে নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৭ Time View

ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচা বালিয়া গ্রামের দেড়গো বাড়ির গোপ খাল থেকে মঙ্গলবার দুপুর দুইটায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ যার বয়স আনুমানিক ১/২ দিন হবে ঝালকাঠির সদর থানা পুলিশ উদ্ধার করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁচাবালিয়া গ্রামের খালের উপর একটি বাঁশের সাঁকোতে নবজাতকের মরদেহ আটকে থাকে। স্থানীয়রা তা দেখতে পেয়ে ঝালকাঠি থানায় ফোন দেয়। দুপুরে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘দুপুরে পুলিশ নবজাতক কন্যা শিশুর মরদেহটি উদ্ধার করেছে। এখনো নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি আমাদের অনুসন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category