1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে জমির জের নিয়ে একজনকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪১৩ Time View

 

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (৫ মার্চ) দুপুরে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত মতিফুর রহমান এর ছোট ভাই আব্দুল হামিদ।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নের কিসামত কেশুরবাড়ী মাস্টারপাড়া গ্রামে বাসিন্দা মুদি দোকান ব্যবসায়ী মতিফুর রহমান এর পরিবারের সাথে চাচাতো ভাই আব্দুর রহিম এর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ। গতকাল শনিবার মতিফুর রহমান এর বাড়ীর পাশে রাস্তায় বেড়া দেওয়ার চেষ্টা ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়।
রোববার সকালে দোকানে উদ্দেশ্যে মতিফুর রহমান বাড়ী থেকে বের হলে আব্দুর রহিমের বাড়ীর সামনে কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মতিফুর রহমানকে। পরে পরিবারের লোকজন মতিফুরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
তবে ঘটনার পর থেকে আব্দুর রহিমসহ তার পরিবারের সবাই পলাতক।
অভিযুক্তরা হলেন: ১. আব্দুর রহিম, পিতা: মৃত. মহিম উদ্দীন, ২. মোছা: ফাতেমা বেগম, স্বামী: আব্দুর রহিম, ৩. আব্দুল বাসেদ,৪. আব্দুর রাজ্জাক, পিতা: মৃত. মহিমউদ্দীন প্রমূখ।
অভিযুক্ত আব্দুর রহিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা নিজেরাই নিজের শরীর কেটে দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। আমরা প্রশাসনের সহযোগীতা চাই।
আব্দুল হামিদ বলেন, আমাদের জমিতে তারা বেড়া দিতে চাইছিলো। আমরা বাঁধা দেওয়ায় তারা অর্তকিতভাবে আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে। আমরা প্রশাসনের সহযোগীতা চাই।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), একেএম আতিকুর রহমান বলেন, মারামারির ঘটনা শুনা মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category