1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

হবিগঞ্জের ডিবির অভিযানে বিদেশীমদসহ ২ মাদক ব্যবসায়ী আটক দুই।

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৬৩ Time View

হবিগঞ্জ  ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬০ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। সোমবার (৬ মার্চ) ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের বাল্লা রোড থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের বাসিন্দা আজিদ মিয়ার ছেলে জুবেল আহমেদ (৩০), ও বানিয়াচং উপজেলার নোয়াগাঁও মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ইছমত আহমেদ এর ছেলে হোসাইন আহমেদ (৩৩)।জব্দকৃত মাদকদ্রব্য গুলো হল মধ্যে ছিল, ২টি খাকি রংয়ের কার্টুনে রক্ষিত ৩৬ (ছঁয়ত্রিশ) বোতল ROYEL STAG DELUXE WHISKY ও অন্য আরেকটি খাকি রংয়ের কার্টুনে রক্ষিত ২৪ (চব্বিশ) বোতল SIGNATURE PREMIER GRAIN WHISKY সহ মোট ৬০ (ষাট) বোতল বিদেশী মদ (যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা।মাদক চোরাচালানের ব্যবহৃত প্রাইভেট কারটির রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১২-৯২৭৫, ইঞ্জিন নং-4E0714950, চেসিস নং-EE101-0052361, পুলিশের দাবি এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩ জন অজ্ঞাত নামা আসামী পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category