1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

ঠাকুরগাঁও রুহিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৫৫৬ Time View

 

ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রুহিয়া ডিগ্রি কলেজে এইচএসসি (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ মার্চ দুপুর ১২ টায় রুহিয়া ডিগ্রী কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা মানিক ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বর্ডির সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এর সহধর্মিনী অঞ্জলি রাণী সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, কলেজের উপাধ্যক্ষ মজিবুর রহমান, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমুন সরকার, রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি হেলাল ইসলাম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক জুয়েল প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category