1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

খুলনা নগরীতে ৩ বিক্রেতা গ্রেফতার, ১২৫৫ পিস ইয়াবা উদ্ধার

মোঃ মিজানুর রহমান খুলনা জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪০৪ Time View

 

নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে দৌলতপুর থানার পাবলা কবির বটতলার মোঃ দুলাল মোল্লার পুত্র মোঃ ইমন মোল্লা(২০), ঢাকা জেলার ক্যান্টনমেন্ট থানার ডেন্ডাবর মধ্যপাড়ার মৃত: রফিকুল ইসলামের পুত্র মোঃ আমিনুল ইসলাম(৩৬) এবং চট্টগ্রাম জেলার সাতকালিয়া থানার আজিমপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মোঃ জহির উদ্দিন(৩৯)।

কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে নগরীর দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ১২৫৫ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category