1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ আ’ লীগের নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৬৮৫ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনারুল হক হেলাল, সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল- মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category