1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

মুকসুদপুরের দিগনগর ইউনিয়নের সৈদ্দি গ্রামে স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী স্বামী হাসান ব্যাপারীকে আটক করে RAB-6

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩০৮১ Time View

 

ভিকটিম শ্রাবনী আক্তার (১৯) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন সৈর্দ্দী গ্রামস্থ্ দেলোয়ার শেখের কনিষ্ঠ মেয়ে। প্রায় এক বছর পূর্বে একই এলাকার হাসান বেপারীর সাথে তার বিয়ে হয়। জানা যায় হাসান বেপারী একজন মাদকাসক্ত ব্যক্তি। বিয়ের পর থেকেই তার স্ত্রীকে টাকার জন্য মারধর ও নির্যাতন করতো। এরই জের ধরে গত ২৭ মার্চ ২০২৩ তারিখ আসামী হাসান শেখের পরিবার ভিকটিমের বোনের কাছে ফোন করে জানায় যে তার বোন খুব অসুস্থ। সংবাদ প্রাপ্তির সাথে সাথে ভিকটিমের মা ও তার আত্মীয়-স্বজন আসামী হাসান বেপারীর বাড়িতে উপস্থিত হয়ে একটি ভ্যানের উপর ভিকটিমের মরদেহ শোয়ানো অবস্থায় দেখতে পায়। তখন মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় এবং ভিকটিমের ঘরের অন্যান্য মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পায়। ঘটনার কারণ জিজ্ঞাসা করলে আসামীর পরিবারের সবাই কানাঘুষা করতে থাকে। তখন ভিকটিমের পরিবারের লোকজন বুঝতে পারে যে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে আসামীর পরিবারের লোকজন গা ঢাকা দেয়। পরবর্তীতে থানা পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন এবং ভিকটিমের মা বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে জানতে পেরে RAB-6 (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র্যা ব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল ০৮এপ্রিল ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন রশিদপুরা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলায় প্রধান পলাতক আসামী ১। হাসান বেপারী (২৩), পিতা-তারা মিয়া বেপারী, সাং-সৈর্দ্দী, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category