1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

পাবনা ভাঙ্গুড়া পৌরসভার ইফতার মাহফিল

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৫২৮ Time View

 

পৌরমেয়র, পৌর পরিষদ, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার  ৫.৪০ মিনিটে পাবনার ভাঙ্গুড়া পৌরভবনে এ দোয়া মাহফিল শুরু হয়।

মোনাজাতের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র গোলাম হাসনায়েন রাসেল বলেন, পৌরবাসী অনেক প্রত্যাশা নিয়ে এ পৌরপরিষদকে নির্বাচিত করেছে। পৌর পরিষদের সদস্যবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ স্ব-স্ব অবস্থানে থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে আমরা পৌরবাসীকে প্রত্যাশিত সেবা দিতে পারবো।

তিনি বলেন পৌরসভার ঝাড়ুদার মহিলাগন রাত্রিতে অনেক যত্ন সহকারে
পৌরসভার রাস্তা পরিষ্কার করেন, আপনারা যেখানে সেখানে ময়লা-অবর্জনা ফেলবেন না। ড্রেনে পলিথিন ফেলবেন না, সবাই আত্মসচেতন হন, সবাই মিলে আমরা দেশটাকে সুন্দর করি। সময়মত পৌরকর পরিশোধ করুন, উন্নয়নের ধারা অব্যহত রাখুন।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গন,
সচিব, প্রশাসনিক কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, প্রধান হিসাবরক্ষক,বিভিন্ন পত্র পত্রিকার,সাংবাদিক পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও নেতাকর্মী প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category