1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

কাশিয়ানীতে শিক্ষা প্রতিষ্ঠানের জমি মাপতে গিয়ে প্রাণ গেল সভাপতির

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪০৪ Time View

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলের জমি পরিমাপ করতে গিয়ে রফিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

রফিকুল উপজেলা শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও একই গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, থানা পুলিশের উপস্থিতিতে বিরোধপূর্ণ ওই জমি বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম এবং স্থানীয় লোকজন পরিমাপ করছিলেন। এ সময় স্থানীয় প্রভাবশালী গোয়ালগ্রামের নজরুল ইসলাম বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) শাহীন মামুন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category