1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

কাদেরীয়া বাহিনীর যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার জয়নুল আবেদীন আর নেই

আজিজুল হক বাবু টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৩৫৮ Time View

 

টাঙ্গাইলের নাগরপুরস্থ ভারড়া ইউনিয়নের সুঠাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কাদেরীয়া বাহিনীর কোম্পানী কমান্ডার আলহাজ¦ জয়নুল আবেদীন বৃহঃস্পতিবার (৪ মে) রাত্রি ৮.৩০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৩ ছেলে, স্ত্রী ও ৪ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী। শুক্রবার (৫ মে) রাষ্ট্রীয় মর্যাদায় ১ম জানাযা নামাজ উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। নিহতের কফিনে পুষ্পস্থবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের ২য় জানাযা নিজ গ্রাম সুঠাইন কবরস্থানে বাদ জুমা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category