1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪৪৫ Time View

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো.মোস্তাফিজুর রহমান বিপিএএ।

সোমবার (২৯ মে) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে সিনিয়র সচিবের একান্ত সচিব (উপসচিব) মো.আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন।

এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো.আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম, মো. খায়রুল আলম, সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল-মামুন, অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর সিনিয়র সচিব মো.মোস্তাফিজুর রহমান বিপিএএ বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category