1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় বৃষ্টিতে উঠানে জমা পানিতে শিশুর মৃত্যু

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৮১ Time View

 

উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তাবিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, আজ শনিবার বেলা ১০টার দিকে।।
শিশুটি ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

ঘটনাটি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া হারোপাড়া গ্রামে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক(তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে শিশু তাবিয়াকে সঙ্গে নিয়ে প্রতিবেশি আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে যান তাঁর ফুপু সাবিনা খাতুন।সেখানে বাড়ির উঠানে তাবিয়াকে কোল থেকে নামিয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি।এসময় সবার অজান্তে শিশুটি উঠানে জমা থাকা পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।পরে বেলা ১১ টার দিকে উঠানের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করা হয়। পরে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজুহয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category