1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা যুবকের মরদেহ উদ্ধার

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩৭৮ Time View

 

ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন গাভারামচন্দ্রপুর ইউনিয়নের গুয়াচিত্তা বাজার এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানাযায়, ৮ জুলাই শনিবার সকালে থানা পুলিশ কাছে সদর উপজেলাধীন গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের গুয়াচিত্তা বাজার এলাকায় রাস্তায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার সংবাদ পায়। উক্ত সংবাদদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মুহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তিনি বলেন, সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তির মরদেহ । কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনা স্থানে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মরদেহটির পরিচয় সনাক্ত করতে পেরেছে পুলিশ। তার নাম আব্দুল মান্নান পাটোয়ারী (৪৫)। মান্নান পাটোয়ারী রাজবাড়ী সদরের বৃচাত্রা এলাকার মৃত আঃ খালেক পাটোয়ারীর ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category