1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলা প্রশা‌সকের কার্যালয়ে ভাঙ্গচুর-আটক ১

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩৮২ Time View

আকস্মিকভাবে ঠাকুরগাঁও জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ে হামলা ও ভাঙচুর চা‌লি‌য়ে‌ছে না‌সির উ‌দ্দিন না‌মে এক যুবক। এ ঘটনায় তা‌কে আটক ক‌রে পু‌লিশ। এসময় পুলিশের এক এসআই আহত হয়েছেন।

শ‌নিবার সকা‌ল সা‌ড়ে ৮টার দি‌কে জেলা প্রশাস‌কের কে‌চি গেটের তালা ভে‌ঙ্গে ভেত‌রে প্রবেশ ক‌রেন ওই যুবক। প‌রে বেলচা দি‌য়ে ১০‌টি ক‌ক্ষের ৩১টি থাই গ্লাসের জানালা ও দরজা ভাঙচুর ক‌রেন।

আটক নাসির উদ্দিন (২৮) হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় ব‌লেন, সকা‌লে পাঞ্জা‌বি প‌রি‌হিত এক ব‌্যক্তি বেলচা হা‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ে প্রবেশ ক‌রে প‌রে প্রতিটি কক্ষ গু‌লোর থাইগ্লাস ভাঙচুর ক‌রতে থা‌কে। মাত্র দশ মি‌নি‌টের ম‌ধ্যে জেলা প্রশা‌কের কক্ষ, সভাকক্ষ, মু‌ক্তি‌যোদ্ধা কর্ণার, অভ‌্যর্থনা, অ‌তি‌রিক্ত জেলা প্রশাস‌কের কক্ষ, প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ অন্তত দশ‌টি ক‌ক্ষের জানালা ভাঙচুর ক‌রে। একই স‌ঙ্গে নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ার ভাঙচুর ক‌রে। তা‌কে কোন ভা‌বে আটকা‌নো যা‌চ্ছিলনা। পরে সদর থানার এস আই মামুনুর রশিদ তাকে আটকাতে গেলেও সে আহত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত একটি খারাপ কাজ। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ঐ সময়ে কারা দায়িত্বে ছিলো, তাদের কি ভুমিকা ছিলো সেটা আমরা তদন্ত করতেছি।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category