1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সাতক্ষীরার কালীগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু সহ এক নারী’কে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ আহাজ উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৪২৫ Time View

 

সাতক্ষীরার কালীগঞ্জে দুই হাজার ৫০ লিটার ভেজাল মধু সহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া নারীর নাম মরিয়ম বেগম। সে কৃষ্ণনগরের মো: কামাল হোসেনের স্ত্রী।
আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান, উপপরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা দুই হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামীর কাছ থেকে ভেজাল মধু তৈরীর মেশিন, চিনি সহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা।
সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরী করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category