1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার নবাগত পুলিশ সুপারের সাথে রুহিয়া থানা প্রেসক্লাবের মতবিনিময়

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৫২১ Time View

 

ঠাকুরগাঁও জেলার নবাগত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সাথে রুহিয়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় অনুষ্ঠিত। ০৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় হয়।পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ সময় বলেন, আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে,পুলিশ ও সাংবাদিকের কাজ এবং উদ্দেশ্য প্রায় একই। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সরকারের উন্নয়ন মুলক কাজ গুলোকে আপনাদের কলমি লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে। মাদক, চুরি, ডাকাতি পুলিশের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়; এলাকার পরিবার ভিত্তিক সচেতনতা অবলম্বন করতে হবে তাহলে সমাজে এসব দূর করা সম্ভব হবে। আমার কোন পুলিশ সদস্য মামলা সহ পুলিশের সেবার জন্য কোন অর্থ হাতিয়ে নেন তাদেরকেও কোন ছাড় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল হক, সহ সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী, সহ সভাপতি ফারুক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ওমর ফারুক লিটন,নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান আকাশ, সদস্য মোঃ মজহারুল ইসলাম বাদল, মোঃ কায়সার হোসেন, আহসান হাবিব রুবেল, মোঃ রুবেল রানা, মোঃ মনসুর আলী ও বিমল চন্দ্র প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category