1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নলছিটিতে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ আহত ৪

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪০৮ Time View

 

ঝালকাঠির নলছিটিতে বরিশাল পটুয়াখালী মহাসড়কের উপর বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এম্বুলেন্সের রোগী সহ ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্সের সাথে ইসলাম পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সের রুগী সহ ৪জন আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক থেকে এম্বুলেন্সটি সরিয়ে নেওয়া হয়েছে। বাসটি আমাদের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category