1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় ভোট দিলেন বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৯ Time View

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টুঙ্গিপাড়ায় নিজ এলাকায় ভোট দিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন।

গত রোববার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তার নিজ জন্মভূমি টুঙ্গিপাড়ায় উপজেলার নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে তিনি তার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় বিচারপতি শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিণী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা। এখান থেকেই নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করে দেশ পরিচালনা করেন।

ভোট প্রদানের পরে বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category