1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় পেঁয়াজসহ ২ চোরাকারবারি গ্রেফতার

কে এম শহিদুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪০৬ Time View

 

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় পেঁয়াজসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসআই মোঃ আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজ ও ১টি ট্রাকসহ ২জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার কুশিউড়া (বাংলাবাজার) গ্রামের মোস্তফা হোসেনের ছেলে ফালু মিয়া (২৬) এবং সিলেট জেলার মোগলাবাজার থানার সিলাম গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে রায়হান আহমদ সুমন (৩৪)। গতকাল সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ ইং দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন সিলেট থেকে সুনামগঞ্জগামী মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিদ্বয় একটি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। তাদের নিকটে থাকা ট্রাকটি তল্লাশি করে ৬ হাজার ১৩২ কেজি (১৪০ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার ৫৬০ টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category