1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

গোপালগঞ্জে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা সম্পনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৪৬ Time View

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা-২০২৫ সম্পনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর জুভেন ওয়াহিদ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক, শ্রীধাম ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পরিবারের ষষ্ঠ বংশধর ও কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ শফি উদ্দিন খান, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী, ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুল সহ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভায় সভাপতি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category