1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

গোপালগঞ্জের ২য় জিআই পণ্য হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক সনদ পেলো ব্রোঞ্জের গহনা

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৮৩ Time View

 

গোপালগঞ্জের ২য় জিআই পণ্য হিসেবে ৩০ এপ্রিল -২০২৫ স্বীকৃতির আনুষ্ঠানিক সনদ পেলো ব্রোঞ্জের গহনা।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস -২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জি আই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের হাতে ব্রোঞ্জের গহনার জিআই সনদ তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিসেস একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)।

এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ,  ডিপিডিটির কর্মকর্তাগণসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে আন্তর্জাতিক পর্যায়ে গোপালগঞ্জের ২য় জিআই পণ্য হিসেবে ব্রোঞ্জের গহনা স্বীকৃতি অর্জন করায় গোপালগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও ব্রোঞ্জের গহনা উৎপাদনকারী সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category