1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় সাজা প্রাপ্ত পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩০ Time View

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাজা প্রাপ্ত পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এস আই) কামরুল ইসলামের নেতৃত্বে থানার অন্যান্য সদস্যদের সহযোগিতায় রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ৬ মাসের সাজাপ্রাপ্ত পাটগাতি দক্ষিণ পাড়া গ্রামের মৃত সামচু গাজীর ছেলে ওমর গাজী (৩৫), ওয়ারেন্ট ভুক্ত টুঙ্গিপাড়া গ্রামের মৃত মনসুর শেখের ছেলে রফিক শেখ (৫০), চর কুশলি গ্রামের মৃত হায়াত আলী মোল্ল্যার ছেলে আবুহার মোল্ল্যা (৩৪), একই গ্রামের হারুন শেখের ছেলে মহসিন শেখ (৩৫) ও বাঁশবাড়ীয়া গ্রামের মৃত তহন তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (৫৫)।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর। তিনি বলেন, রোববার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের বিশেষ অভিযানে সি.আর ও জি.আর মামলায় পলাতক সাজাপ্রাপ্ত, ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামীদেরকে আটক করে পুলিশ। পরে সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category