1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

রক্তাক্ত বালিশ-বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা পরীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৭৭ Time View

রাজকে জীবন থেকে ছুটি দেয়ার এক দিন পর রক্তাক্ত বালিশ ও বিছানার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার, প্রেস কনফারেন্স টুমরো লোডিং।’

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নায়িকা পরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে একথা জানান।

ধারণা করা হচ্ছে রাজের সঙ্গে মারামারিতে পরীমণি আহত হয়েছেন। যদিও বিষয়টি খোলাসা করেননি তিনি।

বেশ কয়েকদিন ধরেই রাজের সঙ্গে পরীমণির ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে পরীমণি রাজকে ডিভোর্স দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন ৩১ ডিসেম্বর। তবে রাগ কমলে আবারও বাসায় ফিরেছিলেন এই নায়িকা। কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও এমন স্ট্যাটাস দিলেন তিনি।

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। শরীফুল রাজ ও পরীমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category