1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে বীরের মুখে বীরত্বগাঁথা

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫০১ Time View

 

অগ্নিঝরা এই মার্চে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর স্মার্ট প্রজন্ম গড়তে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের নিজ মুখে তাদের বীরত্বগাঁথা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গত রোববার দুপুরে “বীরের মুখে বীরত্বগাঁথা” অনুষ্ঠিত হয়।
এ সময় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ২০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

“বীরের মুখে বীরত্বগাঁথা” অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে নিজের বীরত্বগাঁথা উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই সরকার, বীর প্রতীক।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ও কুড়িগ্রাম কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের সভাপতি জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, আগামীতে এই অনুষ্ঠানটি কয়েক পর্বের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category