1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা নিলেন শতাধিক মানুষ।

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৪৮২ Time View

হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আফিফ জাহান নাঈম এর ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকেই বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিতে গোপায়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী পুরুষ ও শিশু জড়ো হন বহুলা গ্রামে।একই সঙ্গে চোখে ছানীপড়া গরীব অসহায় মানুষকে বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা করা হয়।
এই বিষয়ে ছাত্রলীগ নেতা নাঈম বলেন ❝অন্ধজনে আলো দেওয়া আমাদের কর্তব্য❞ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই স্লোগানকে ধারণ করে আমরা এই কার্যক্রম চালু করেছি। পর্যায়ক্রমে হবিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও গরীব মানুষদের বিনামূল্যে ছানি অপারেশন ব্যবস্থা করা হবে।
এদিকে বিনামূল্যে সেবা পেয়ে রোগী বৃদ্ধ শুকুর মিয়া বলেন,১০ বছর যাবৎ চোখের সমস্যায় ভুগতেছি টাকার অভাবে চিকিৎসা করাতে পারি নাই। এলাকায় চক্ষু চিকিৎসা বিনামূল্যে না থাকায় আমরা খুব অসুবিধায় ছিলাম। এইবার ছাত্রলীগের উদ্যোগে এমন মহৎ কাজ করায় আমরা অনেক খুশি। ছাত্রলীগ ও শেখ হাসিনার জন্য মন থেকে দোয়া করি। একই কথা ব্যক্ত করেন বৃদ্ধ মমতা বেগম সহ অনেকেই। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা জাহির আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: আছদ্দর আলী, মো: রজব আলী, গোপায়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা ফারহান আহমেদ, মামুন মিয়া,বকুল অন্যান্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category