1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও রুহিয়া থানায় গোল ঘর শুভ উদ্বোধন ও অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৪৪৮ Time View

রুহিয়া থানায় গোল ঘর শুভ উদ্বোধন ও অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘর উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিপিএম,পিপিএম।

তিনি বলেন, গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিস্পত্তির একটি অন্যতম স্থান। ছোটখাট ঝগড়া বিবাদ জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এখানে ছোট পরিসরে নিষ্পত্তি করা হবে।

রুহিয়া থানা পুলিশের তত্ত্বাধানে নবনির্মিত নান্দনিক গোল ঘর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শনিবার সকালে এসব কথা বলেন।
গোল ঘর উদ্বোধনের শেষে ২ নং আখানগর ইউনিয়নে আগুনে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোহেল রানা, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক, রুহিয়া থানার ওসি তদন্ত শহীদুর রহমান, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কুদরত আলী, সাবেক সহ সভাপতি মজাহারুল ইসলাম বাদল, সাবেক দপ্তর সম্পাদক কায়সার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category