1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত রুহিয়া থানার লুৎফর রহমান

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৫৬ Time View

 

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হয়েছেন রুহিয়া থানার সাব ইন্সপেক্টর লুৎফর রহমান।

রবিবার (৭ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও অপরাধ সভায় ২০২৩ সালের মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এস আই লুৎফর রহমান। অনুষ্ঠানে রুহিয়া থানার এস আই লুৎফর রহমানকে ক্রেস্ট প্রদান করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ।

এসআই লুৎফর রহমান বলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা রকম অপরাধ সংঘটিত করছে অপরাধী চক্ররা। আর সকল অপরাধীদের বিরুদ্ধেই বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রুপান্তিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category