1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

কুড়িগ্রাম রাজিবপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি আওতায় বিনামূল্যে চাল বিতরণ

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৯৮ Time View

 

কুড়িগ্রাম জেলার রাজিবপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বিনামূল্যে অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারীরা দুই বছর মেয়াদে (২০২৩-২৪ অর্থবছর) বিনামূল্যে মাসে ৩০ কেজি করে চাল পাবে। এরই ধারাবাহিকতায় ১ নং রাজিবপুরে ইউনিয়ন পরিষদে আজ বুধবার (১০ মে) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১২৪২ জন দুস্তদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও ইউপি সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ।


পজেলা পরিষদের চেয়ারম্যান বলেন আকবর হোসেন হিরো বলেন, এবার আপনাদের ভাগ্যের চাকা খুলেছে এই ধারাবাহিকতায় এখন যারা পেয়েছেন তারা দুইবছর শেষে ২০২৫-২৬ অর্থবছরে নতুন অভাবিদের আবার ভিডব্লিউবি আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী বলেন, আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত বিধবা ও গরিবদের এই কার্ডের আওতায় আনার চেষ্টা করেছি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস জানান, নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আগামীতেও আমার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category