1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

দেলদুয়ারে প্রবাসীর ভূমি জবরদখল: শহীদ মিনার নির্মানের নামে ঘর ভেঙে দিলো সন্ত্রাসীরা

আজিজুল হক বাবু টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫২০ Time View

 

টাঙ্গাইলের দেলদুয়ারে ব্যক্তি মালিকানা জায়গায় শহীদ মিনার নির্মানের নামে জবরদখলের উদ্দেশ্যে এক প্রবাসীর ঘর ভেঙে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার উপজেলার দেওলী ইউনিয়নের মাইঠাইন টেউরিয়া গ্রামে ঘটেছে ঘটনাটি। জানা যায়, মাইঠাইন দাখিল মাদ্রাসার ১০০ গজ পূর্বে পাকা রাস্তার পাশের মোঃ আলাল উদ্দিনের ছেলে প্রবাসী মোঃ বাবুল মিয়ার একটি চৌচালা টিনের ঘর দেওলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ও তার সহযোগী মাইঠাইন টেউরিয়া গ্রামের শামিম, কাউসার, মিলন, লালন ও আসলাম শহীদ মিনার নির্মানের নামে ভেঙে গুড়িয়ে দেয়। বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় বাবুল মিয়ার স্ত্রী তমা খাতুন নিষেধ করলে তারা অশ্লিল ভাষায় গালি-গালাজ করে। তারা ঘরের টিন সহ অন্যান্ন সামগ্রী ভেঙ্গে পাশের পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় রোববার দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে শনিবার ওই ঘরের পাশে থাকা একটি সরকারি মেহেগুনি গাছ কেটে মনিরুল ইসলাম ও তার সহযোগীরা আলমগীর নামের স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সূচি রানী সাহা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে গাছটি আটক করেন। রোববার তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছটি জব্দ করে উপজেলা বন বিভাগের নিকট হস্তান্তর করেন।

জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, মাইঠাইন ক্লাবের পাশে শহীদ মিনার নির্মানের জন্য ওই জায়গার প্রয়োজন বিধায় ঘরটি ভেঙে দেয়া হয়েছে। ক্লাবটি রেজিস্ট্রিকৃত কিনা জানতে চাইলে তিনি বলেন, ক্লাব রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখনও রেজিস্ট্রেশন হয়নি।

দেওলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক বলেন, ক্লাবের পাশে শহীদ মিনার নির্মানের জন্য কারও ঘর ভাঙা হয়েছে কিনা বিষয়টি আমার জানা নেই। আমাকে কেউ জানায়নি।

সহকারী কমিশনার (ভূমি) সূচি রানী সাহা জানান, সরকারি গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গাছটি জব্দ করে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে ওই স্থানে যেন কোনো প্রকার নির্মান কাজ না করা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category