1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় যুবলীগের শীতবস্ত্র বিতরণ করেন মজিবুর রহমান নিক্সন চৌধুরী

হুসাইন মোহাম্মদ আরমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৬৫৩ Time View

যুবলীগের সুবর্ন জয়ন্তী উপলক্ষে দুঃস্থ ,অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । ঠাকুরগাঁও সদরে রুহিয়া থানা আওয়ামী যুবলীগের আয়োজনে রোববার রাতে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থ ,অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও বিশ্বাস মতিউর রহমান বাদশা,সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল,সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড.হেমায়েত উদ্দীন মোল্লাহ,
ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, যুবলীগ নেতা ও রুহিয়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, ১নংরুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি
হাসিনুর ইসলাম, সাঃ সম্পাদক সবুজ মাহাবুব,রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল, প্রমুখ।

এ উপলক্ষে অনুষ্ঠিত প্রধান অতিথি ও অতিথিরা বক্তব্য দেন। পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category