1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

নতুন প্রযুক্তি ব্যবহারে রৌমারীতে কৃষকদের প্রশিক্ষণ প্রদান

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৪৯৮ Time View

উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রৌমারীতে কৃষকদের নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রবিবার (৪ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদানের মূল লক্ষ হলো কৃষকদের নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণ, নতুন ফসলের জাত সম্প্রসারণ, চলতি আউশ ও আমন ধানের উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার, পারিবারিক পুষ্ঠি বাগান স্থাপনের মাধ্যমে প্রতি ইঞ্চি জায়গার জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চত করন।
নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, গ্রামীণ জীবনযাত্রর মান উন্নয়নে মাঠ পর্যায়ে নতুন কৃষি প্রযুক্তি ব্যবহার স¤প্রসারণে মাধ্যমে কৃষকরের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করার ক্ষেত্রে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। এর ধারাবহিকতা পর্যায় ক্রমে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষিত করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থী কৃষকদের প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞ্যান তাদের নিজ নিজ এলাকায় চাষীদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বানজানান তিনি। এসময় আরও যারা উপস্থিত ছিলেন, চর রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম তারেক মাহমুদ, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category