1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

কুড়িগ্রাম সদরে নদী থেকে বিরল প্রজাতির মাছ আটক উৎসব জনতার ভিড়

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৫১৪ Time View

 

কুড়িগ্রামে ধরলা নদীতে এক যুবকের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ ‘সাকার’। মাছটি দেখতে ভীড় করছে এলাকাা উৎসুক জনতা। স্থানীয়রা অনেকে এ মাছটিকে আন্ধারি শোল কিংবা ‘উড়ুক্কু’ মাছ নামে ডাকে। সোমবার সকালে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার ধরলা নদীতে ইউনুস আলীর জালে ধরা পড়ে সাকার মাছ।

স্থানীয় বাসিন্দা সমশের,ও দেলবর জানান,মোগল বাসা নয়ারহাট বাজারের ওয়েলডিং মিস্ত্রী মো: ইউনুস আলী শকের বসে ধরলা নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বিরল প্রজাতির একটি মাছ জালে উঠে আসে। মাছটি রাক্ষুসে মাছ সাকার মাছ বলে পরিচিত। পরে মাছটিকে বাড়ির পাশে একটি পুকুরে ছেড়ে দেয়া হয়।

ইউনুস আলী বলেন, মাছটি জালে উঠার পর প্রথমে আমরা কেউ চিনতাম না। অনেক মানুষ এসে অনেক নাম বলতো। এ কারণে পুকুরে ছেড়ে দিয়েছি। যদি মাছটি রাক্ষুসে মাছ বা ভয়ংকর মাছ হয়ে থাকে তাহলে মাছটি পুকুর থেকে তুলে মেরে ফেলা হবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রী কালিপদ রায় বলেন, সাকার মাছটি সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এটি এই অঞ্চলে পাওয়া যায় না। কিংবা শোনা যায় না কেউ পাইতে। তবে মাছটি কেউ পেয়ে থাকলে মেরে ফেলার পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category