1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় মা -মেয়ে নিহত

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৫৪৯ Time View

 

ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে প্রতাব এলাকায় সোমবার সকালে মিনি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে বরিশাল ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাব নামক স্থানে বরিশাল সদর থেকে আগত সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি ও মিনি ট্রাক সিটকে সড়কের পাশে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হালিমা বেগমের মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোছাম্মৎ সোয়ামনি মৃত্যু হয়। নিহত দুজন মা ও মেয়ে।


এ ঘটনায় আহত আরও একজন বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। দূর্ঘটনার শিকার সিএনজিতে মোট চারজন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ

নিহতরা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা হালিমা বেগম(৩৫) ও মোসাঃ ছোয়ামনি(১৭)। গুরুত্বর আহত হয়েছেন মোসাম্মৎ সোয়ামনির বাবা মোঃ ফিরোজ খান। বরিশাল থেকে রাজাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুঃ আতাউর রহমান জানান, বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপনামক স্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। সিনএজি ও ট্রাক উদ্ধার করা হয়েছে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category