1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২১ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করলেন এম পি মকবুল

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৫২২ Time View

 

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আঃলীগের ব্যবস্থাপনায় দুস্থ ,জটিল ও ক্যান্সারে আক্রান্ত ৪৬ জন রোগীর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ২১ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন )বাদ আসর ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আঃলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন মোল্লার সভাপতিত্বে এবং যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ-এর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বর্তমান সরকারের স্বাস্থ্য,শিক্ষা কৃষি,যোগাযোগ সহ বিভিন্ন বিভাগের উন্নয়নমুলক চিত্র তুলে বক্তব্য শেষে সুফল ভোগিদের মধ্যে চেক বিতরণ করেন, পাবনা-৩ আাসনের মাননীয় সাংসদ ও ভূমিমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আসলাম আলী, সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রমজান আলী খান, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রাজা,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান, সরদার আবুল কালাম আজাদ, ইবনুল হাসান শাকিল, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ হাসিনুর রহমান বাবু, জেলা পরিষদের মহিলা সদস্য আফিয়া সুলতানা আঁখি, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক মোঃ গোলাম মর্তুজা সুজন,যুগ্ন আহব্বায়ক শামীম আহমেদ আরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা প্রভাষক হেলাল উদ্দিন খানসহ ভাঙ্গুড়া থানার সুফলভোগী ও সাংবাদিক বৃন্দ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category