1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

উলিপুরে ‘দৈনিক করতোয়া’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৫৩৮ Time View

 

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ‘দৈনিক করতোয়া’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ আগস্ট) বেলা ১১টায় উলিপুর প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে উলিপুর প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করে উলিপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হান্নান। কালের কণ্ঠ’র প্রতিনিধি রোকনুজ্জামান মানু‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাংবাদিক মোন্নাফ আলী, শহিদুল আলম বাবুল, আমিনুল ইসলাম বিটু, হাফিজুর রহমান শাহীন, আব্দুল মালেক, পৌর সভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু, করতোয়ার উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু প্রমুখ।

এ সময় দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু‘র আশু রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category