1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

গোপালগঞ্জে “গিফট জোন” শপিং মলের শুভ উদ্বোধন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৬৯২ Time View

 

“নিয়মিত আইন শৃঙ্খলা ডিউটির পাশাপাশি পুলিশকে অনেক সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়।”

এরই অংশ হিসাবে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান রোববার (০৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় গোপালগঞ্জ সদর থানাধীন পাবলিক হল মোড়স্থ সোয়ান এ. কাইয়ুম প্লাজার নীচতলায় ‘গিফট জোন’ নামক শপিং মলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে গত ০৭/১০/২০২৩ খ্রি: তারিখে গিফট জোনের স্বত্বাধিকারী থানায় এসে অফিসার ইনচার্জকে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেন এবং আমন্ত্রণ পত্র দিয়ে দাওয়াত দিয়েে যান। অফিসার ইনচার্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি সকলকে নিয়ে ফিতা কেটে “গিফট জোনের” শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অফিসার ইনচার্জ গিফট জোনের বিভিন্ন পণ্য সামগ্রী পর্যবেক্ষণ করেন। এরপর তিনি পণ্যের গুনগত মান সঠিক রাখা সহ ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার পরামর্শ প্রদান করেন। শত ব্যস্ততা সত্ত্বেও অফিসার ইনচার্জ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকায় গিফট জোনের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category