1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

Hello HP” অ্যাপের উদ্বোধন করলেন হাইওয়ে পুলিশ প্রধান দেলোয়ার হোসেন মিঞা 

কেএম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ো
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৯৪ Time View

 

হাইওয়ে পুলিশের Hello HP (হ্যালো হাইওয়ে পুলিশ) অ্যাপ এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন হাইওয়ে পুলিশ প্রধান (অতিরিক্ত আইজিপি) মোঃ দেলোয়ার হোসেন মিঞা।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর সাড়ে ১২ টায় হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ভার্চুয়ালি রিজিয়নাল পুলিশ সুপারগণ এবং হাইওয়ে সংশ্লিষ্ট পরিবহনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান মোঃ দেলোয়ার হোসেন মিঞা বলেন,  এই অ্যাপের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারীরা এখন আরও সহজে ও দ্রুত হাইওয়ে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে। এছাড়াও দুর্ঘটনা, যানজট বা যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়া এখন আরও সহজ ও আধুনিক হয়েছে। তিনি যানবাহন ব্যবহারকারী সকলকে হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ ব্যবহার করার অনুরোধ জানান।

Hello HP App এর মাধ্যমে সম্মানিত মহাসড়ক ব্যবহারকারীগণ যে সকল সুবিধা পাবেন-

১. জরুরী সাহায্য বাটন চেপে হাইওয়েতে যে কোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ টহল টিমের সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ স্থাপন করা যাবে।

২. মহাসড়কে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট যেমনঃ রাস্তা-ঘাট বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদির তথ্য পাওয়া যাবে।

৩. ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হার ইত্যাদির তথ্যাদি পাওয়া যাবে ।

৪. হাইওয়ে পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল হাইওয়ে থানার মোবাইল নম্বরসমূহ পাওয়া যাবে।

৫. Travelers Map-এ হাইওয়ে থানা, লোকাল থানা, ফায়ার স্টেশন, হাসপাতাল, ফিলিং স্টেশন, ওয়ার্কসপ, রেস্টুরেন্ট, পশুর হাট ইত্যাদির লোকেশন ও মোবাইল নম্বর পাওয়া যাবে।

লিংকটি ডাউনলোড করতে Google Play Store থেকে  Hello HP App:

https://play.google.com/store/apps/details?id=com.neuroxie.hello_hp

Please Share This Post in Your Social Media

More News Of This Category