1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

কোটালীপাড়ায় মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য পত্রিকার শিল্প-সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২১৫২ Time View

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য পত্রিকার মাসিক শিল্প-সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষণ বিভাগে এক আড্ডা আয়োজন করে কাশবন সাহিত্য পত্রিকা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ দিলীপ ভাবুক।

কাশবন সাহিত্য পত্রিকার মাসিক শিল্প-সাহিত্য আড্ডায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কবি ও গীতিকার মাহবুবুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাশবন সাহিত্য পত্রিকা সম্পাদক ও কবি মিন্টু হক।

বিশেষ অতিথি ছিলেন – কবি বিকাশ চক্রবর্তী, কবি নিউটন বিশ্বাস, শুখরঞ্জন হীরা। এ সময় কবি-কালাচাঁদ মৃত্যু, এইচএম ইকবাল, গাজী আজিজুল হক, পিনজিরা খানম, বাকী বিল্লাহ, মশিউর রহমান, জিএম আরিফ সহ অনেকে স্ব-রচিত কবিতা পাঠ করে। অন্যদের মধ্যে দুলাল শরীফ, হেলাল সরদার লিটু, রুহুল দেওয়ান, হাসান ফকির, সুজন দেওয়ান, বদিউজ্জামান বাদল উপস্থিত ছিলেন।

এর আগে সম্পাদক মিন্টু হক আড্ডায় এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপস্থিত অতিথিবৃন্দ। সব শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category