1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিশ্বের প্রমোদতরি গঙ্গা বিলাস চিলমারী নদী বন্দরে

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪২ Time View

বাংলাদেশ-ভারতের মধ্যে চালু হওয়া বিশ্বের দীর্ঘতম নৌবিহার ‘গঙ্গা বিলাস’ ১৫ ফ্রেবয়ারী ২০২৩ ইং বুধবার কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে প্রবেশ করেছে। এ সময় চিলমারী নদী বন্দর এলাকার স্থানীয়রা স্বাগত জানাই সফরকারীরা এই পন্টুন ব্যবহার করে চিলমারী বন্দরে অবস্থান করবে।
বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসন সুত্র জানায়, গত ১৩ জানুয়ারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গঙ্গা বিলাসের উদ্বোধন করেন। ভারতের উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত নদীপথে যাত্রা শুরু করেছে গঙ্গা বিলাস। বর্তমানে এই প্রমোদতরীটি কুড়িগ্রাম চিলমারী নদী বন্দরে রয়েছে। গঙ্গা বিলাস বাংলাদেশে এক হাজার ১০০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছে ।গঙ্গা বিলাস এখান থেকে ভারতের আসামের উদ্দেশ্যে রওনা দিবে ১৭ ফেব্রুয়ারী। এরপর আসামের ধুবরি, গুয়াহাটি, তেজপুর হয়ে যাবে ডিব্রুগড়। সেখানেই যাত্রা শেষ হবে গঙ্গা বিলাসের।
ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে আসাম, গঙ্গা হয়ে ডিব্রুগড় পর্যন্ত ৩২০০ কিলোমিটার দীর্ঘ জলপথে চলছে বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল রিভার ক্রুজ ‘গঙ্গা বিলাস’। নৌবিহারে অংশ নেওয়া পর্যটকেরা ঐতিহাসিক স্থাপত্য ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। ‘গঙ্গা বিলাস’ জাহাজের দৈর্ঘ্য ৬২.৫ মিটার এবং প্রস্থ ১২.৮ মিটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category