1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ঝালকাঠি ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৬২ টি আশ্রয় কেন্দ্র

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫৫১ Time View

 

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠিতে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপশি প্রাথমিকভাবে ৬২ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সবকটি উপজেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। জেলার উপকূলীয় এলাকার সকল সাইক্লোন শেল্টার ও বিদ্যালয়গুলো প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৩৮টি মেডিকেল টিম। প্রাথমিকভাবে ১৬০ জন স্বেচ্ছা সেবককে প্রস্তুত রাখা হয়েছে। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদেরে কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় নগদ অর্থ, চাল, শুকনো খাবার ও টেউটিন মজুদ রাখা হয়েছে। সভায় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category