1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

রৌমারীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৫৩১ Time View

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে শনিবার ( ৫ আগস্ট) উপজেলা হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান, শৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী এবং কর্ম নিয়ে আলোকপাত করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা সরকারি হাসপাতালে ১০ টি ফলজ,বনজ ও ঔষিদি গাছ এবং সকল কমিউনিটি ক্লিনিকে ৫ টি ভেষজ ফলের চারা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category