1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সিলেট জেলা পরিষদের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫৩৩ Time View

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানিত শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দিন খান।

গতকাল দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি সিলেট জেলা পরিষদের সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, সহকারী প্রকৌশলী মাসুদ আলম চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী হাসিব আহমেদ, সূর্য সেন রায়, প্যানেল চেয়ারম্যান মোস্তাক আহমেদ পলাশ, মতিয়ার রহমান মতি, সদস্য মাওলানা মোসাদ্দেক আহমেদ, মো. নাসির উদ্দিন, এ্যাড. গিয়াস উদ্দিন আহমেদ, আব্দুল হামিদ, সুভাষ দাস, ইফজাল আহমেদ চৌধুরী, ফয়জুল ইসলাম ফয়সাল প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category