1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

রাজৈরে প্রধান শিক্ষক আজমিরী সিদ্দীকির বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, ইউএনওর কাছে অভিভাবকদের লিখিত

শেখ সাজেদুল হক (বোরাক) স্টাফ রিপোর্টার,
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১৩ Time View

মাদারীপুরের রাজৈর উপজেলার ১৪ নং টেকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা সিদ্দিকীর বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, অশালীন ভাষায় গালিগালাজ এবং অভিভাবকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া লিখিত অভিযোগে অভিভাবকরা উল্লেখ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মিত শিক্ষার্থীদের মারধর ও বিভিন্নভাবে অপমান-অপদস্থ করেন। এমনকি কোমলমতি শিক্ষার্থীদের ‘মাদকসেবী’, ‘গাঁজাখোর’ ও ‘মদখোর’ বলেও গালিগালাজ করার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের সকালের সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে স্যান্ডেল দিয়ে শিক্ষার্থীদের মুখে আঘাত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

এদিকে, একই বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত ভাঙ্গি (পিতা: এছাহাক ভাঙ্গি) অভিযোগ করে জানায়, প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে তাকে বকাঝকা করার পাশাপাশি চড়-থাপ্পড় মেরেছেন।

অভিভাবকদের অভিযোগ, এসব ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাঁদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়। এমনকি সন্তানদের বিদ্যালয় থেকে টিসি (ছাড়পত্র) দিয়ে বের করে দেওয়ার ভয়ভীতিও দেখানো হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে সাংবাদিকরা অভিযুক্ত প্রধান শিক্ষক আজমিরা সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিষয়টি এড়িয়ে যান বলে জানান সংশ্লিষ্ট সাংবাদিকরা।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category