1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ইশিবপুরে প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আবু বকর স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

মাদারীপুরের রাজৈর উপজেলার সাবেক ৩  ইশিবপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নের প্রবাসী ও স্থানীয় যুব সমাজের যৌথ উদ্যোগে এবং ‘স্বাস্থ্য সেবা হসপিটাল রাজৈর লিমিটেড’-এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের সাতবাড়িয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, প্রতি মাসেই নিয়মিতভাবে এই ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।


​ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য সেবা হসপিটাল রাজৈর লিমিটেডের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়। পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়া জটিল ও দীর্ঘমেয়াদি রোগে ভোগা রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন চিকিৎসকরা।


​আয়োজক কমিটির পক্ষ থেকে প্রবাসী ও স্থানীয় যুবকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ অর্থাভাব ও যাতায়াতের অসুবিধার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান না। এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউনিয়নের কোনো মানুষ যেন প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য প্রতি মাসেই সাতবাড়িয়া আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এই ক্যাম্প পরিচালিত হবে।
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কবি প্রফেসর আব্দুল হালিম মিয়া,বিশিষ্ট সমাজসেবক ও মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম লাভলু, বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান ফরাজি, লন্ডন প্রবাসী দেলোয়ার হোসেন বয়াতি, বিশিষ্ট রাজনীতিবিদ ফারুক শেখ, ইতালি প্রবাসী শাহিনী ও লিওন হাওলাদার এবং সাবেক ব্যাংকার মোতালেব মাতুব্বর।


​এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুমন মিয়া, মাইনুল ইসলাম বাশার, সাইফুল ইসলাম টিপু, শুভ মতুব্বর, সমাজসেবক মাহবুব মিয়া, মিলন মিয়া, আতিয়ার রহমান শেখ, এবং শামীম মুফতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


​সাতবাড়িয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নিয়মিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category