গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ফ্রান্স প্রবাসী লক্ষণ চন্দ্র শর্মা ফ্রান্সে এক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

গত ২০ শেঅক্টোবর ২০২৬ ফ্রান্সে প্যারিসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘বাংলাদেশ মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদ, প্যারিস, ফ্রান্স’-এর পক্ষ থেকে তাঁকে ২০২৪–২০২৬ মেয়াদের সভাপতি হিসেবে এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। লক্ষণ চন্দ্র শর্মা ভাজন্দী গ্রামের ঐতিহ্যবাহী সুতার বাড়ির স্বর্গীয় মধুসূদন সূত্রধরের সুযোগ্য সন্তান।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত (রেজিস্ট্রেশন নম্বর: W931022508) সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘বাংলাদেশ মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদ, প্যারিস, ফ্রান্স’-এর ২০২৪–২০২৬ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লক্ষণ চন্দ্র শর্মা। প্রবাসে তাঁর সামাজিক ও সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনটির পক্ষ থেকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রবাসের মাটিতে তাঁর এই অর্জনে নিজ গ্রাম ভাজন্দী তথা সমগ্র দিগনগর ইউনিয়ন ও মুকসুদপুর উপজেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। দিগনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।