1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে বিলুপ্ত মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৫৮৮ Time View

চিলমারীতে বাঘাইড় মাছ ধরায় বন্যপ্রাণী আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ বিক্রেতার জড়িমানা করা হয়েছে। জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ২৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এ জড়িমানা আদায় করা হয়েছে। সাজু মিয়া নামে এক মাছ ব্যবসায়ী ব্রহ্মপুত্র নদী থেকে বৃহস্পতিবার সকালে ২৫ কেজি ওজনের একটি বাঘাড় মাছ তার জলে আটকা পড়ে । তা বিক্রির উদ্দেশ্য উপজেলার থানাহাট পাম্পেরমোড় নিয়ে আসে এবং বিক্রি করার চেষ্টা করে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে বন্য আইনের মাধ্যমে বনবিভাগের একটি দল মাছ টি আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নিয়ে আসেন।
পরে, নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান উপস্থিত থেকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপদ আইন২০১২ এর ৩৯ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ বিক্রেতা মোঃ সাজু মিয়া কে নগদ পাঁচশ টাকা জড়িমানা করেন। যাহার মোবাইল কোট মামলা নং-৩/২৩ তারিখ ২৬-১-২৩ ইং পরে উদ্ধারকৃত মাছ টি স্থানীয় এতিমখানায় দেয়া হয়েছে।মাছ বিক্রেতা সাজু মিয়া(২৫) উপজেলার রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা আব্দুল হকের পুত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category