গোপালগঞ্জের মুকসুদপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসে পুরো এলাকায় রীতিমতো চমক সৃষ্টি করেছেন এক ইতালি প্রবাসী।
জানা গেছে, মুকসুদপুর উপজেলার তাতিহাটি গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী মহিদুল মোল্লা রাজকীয় আয়োজনে বিয়ে সম্পন্ন করতে এই অভিনব উদ্যোগ নেন। আজ তিনি হেলিকপ্টারযোগে কনে নিতে আসেন নয়ানগর গ্রামে। কনে লালন ফকিরের কন্যা স্বর্ণা আক্তার।
গ্রামের মাঠে বরযাত্রীবাহী হেলিকপ্টারটি অবতরণ করতেই উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমে যায়। প্রবাসী বরের এমন রাজকীয় আগমন এবং হেলিকপ্টারে কনে বিদায়ের দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকেও শত শত মানুষ ছুটে আসেন। নবদম্পতির নতুন জীবনের জন্য উপস্থিত সকলে শুভকামনা ও দোয়া জানান।