পবিত্র ঈদ-উল-ফিতর- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অর্থাৎ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী প্রয়াত পুলিশ অফিসার ও সদস্যদের পরিবারের মাঝে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) -এর দেওয়া উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা বিতরণ অনুষ্ঠি হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে মহা পুলিশ পরিদর্শক কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, “আমাদের যেসব সহকর্মী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তারা আমাদের গর্ব। ঈদ আনন্দের এই সময়ে আমরা তাদের পরিবারের পাশে আছি। পুলিশ বাহিনী সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে।”

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা ও প্রয়াত পুলিশ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।