1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নাটোর সিংড়ায় স্বামীর ছুরির আঘাতে স্ত্রী আহত

রাজু আহমেদ নাটোর জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৮৯ Time View

 

নাটোরের সিংড়া থানার ৩ নং ইটালি ইউনিয়নের বনকুড়ি এলাকায় স্বামীর ছুরির আঘাতে মোছাঃ নাজমা (৩০) নামে এক মহিলা গুরুতর আহত হয়েছেন। রবিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বনকুড়ি খাসপাড়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটেছে।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনকুড়ি গ্রামের এক স্থানীয় বাসিন্দা নাম অনইচ্ছুক জানান, তাদের বাড়ি পুর্ব পাশে একটু নিচু জায়গা আছে সেই জায়গা মসজিদের। কিন্তু নওশর আলী (৪৫) তার নিজের জায়গা বলে দাবি করছেন, কিন্তু জায়গা টা ছিলো সরকারি খাস সম্পত্তি।

নাজমার স্বামী মোঃ নওশর আলী ইটালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তুলাপাড়া বাশবাড়িয়া গ্রামে বাড়ি ছিলো সে ৫-৭ বছর আগে বনকুড়ি গ্রামে এসে বাড়ি করেন।

বনকুড়ি এলাকাবাসী জানান, মোঃ নওশর আলী মসজিদের জায়গা তার নিজের জায়গা দাবি করেন, কিন্তু সে জায়গা সরকারি খাস সম্পত্তি মসজিদের নামে দেওয়া আছে, কিন্তু নওশর আলী ওই নিচু জায়গায় মাটি ভড়াট করতে দিবে না, এ নিয়ে তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে এবং বাটাম দিয়ে তার স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত করে, এ নিয়ে মোঃ সাইফুল ইসলাম’কে দোষারোপ করেন যে সাইফুল অরফে(ছয়ফোর) আমার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন।

এবিষয়ে সাইফুল ইসলাম জানান, আমি বনকুড়ি খাসপাড়া মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি, আমি মসজিদের নিচু জায়গায় মাটি দিয়ে ভড়াট করতে আসলে আমাকে মোঃ নওশর আলী বাধা দেয়, তখন আমি খাসপাড়া সমাজের লোকজনকে ডেকে নিয়ে এসে ভড়াট করার সিদ্ধান্ত নেই, তখনই আমাকে নওশর আলি আমাকে কিল ঘুষি সহ এলোপাতাড়ি মারপিট শুরু করে এবং তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন,

সিংড়া থানার অফিসার্স ইনচার্জ (ওছি) মোঃ মিজানুর রহমান জানান এবিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category