1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

পূর্ব রাস্তিতে ডিবি পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক ২

আবু বকর স্টাফ রিপোর্টার মাদারীপুর জেলা
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View

​পূর্ব রাস্তিতে ডিবি পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক ২
​মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
​আটকরা হলেন—পূর্ব রাস্তি এলাকার মোসলেম শিকারীর ছেলে জসিম শিকারী (৪৪) এবং একই এলাকার খবির মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৮)।
​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব রাস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
​মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
​#মাদারীপুর_নিউজ #ডিবি_পুলিশ #মাদকবিরোধী_অভিযান #ইয়াবা_উদ্ধার #অপরাধ_সংবাদ #MadaripurNews #DBPolice #CrimeNews

Please Share This Post in Your Social Media

More News Of This Category